

আদমদীঘি (বগুড়া) :
শনিবার বিকেলে সান্তাহারে ইলেকট্রিক দোকান মালিক সমিতি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
শহরের ১নম্বর রেলগেটের অটোচার্জার ষ্ট্যান্ডে মোঃ জালাল হেসেন মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রাসেদুল ইসলাম রাজা, অন্যান্যোর মধ্যে মোঃ সাইদুল ইসলাম, মোঃ হাসান আলী, হোসেন আলীসহ ইলেকট্রিক সামগ্রী তৈরীর বিভিন্ন কোম্পানীর মার্কেটিং অফিসাসহ স্থানীয় ইলেকট্রিক দোকানীরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে মোঃ জালাল হোসেন মান্নানকে সভাপতি, মোঃ মনিরুজ্জামানকে মাহমুদ আলীকে সহসভাপতি মোঃ সাইদুলকে সাধারণ সম্পাদক, মোঃ আবদুল বারিকে কোষাধক্য, মোঃ হাসান আলীকে প্রচার সম্পাদক,তারেক হোসেন,এনামুর হক,কামাল,ফরিদ হোসেন, মোঃ মিশাল আহমেদ,ইসমাইল সরদারস্বজর খান, ও রুবেলকে কার্যকরী সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট সান্তাহার পৌর ইলেকট্রিক দোকান মালিক সমিতি গঠন করা হয়।