আদমদীঘি মহাসড়কে বালু বোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘিতে একটি সংগঠনের নামে বালুবোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশ ৮জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে। গত ৩০ আগষ্ট রোববার মহাসড়কের হবিরমোর এলাকা থেকে চাঁদা আদায়ের রশিদ ও টাকাসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইলিয়াছ আলী (২৩). নুরুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৫৩), কায়ছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৫৯), ডহরপুর গ্রামের ছামসুল হকের ছেলে আনিছুল হক নান্টু (৫৩), উপড়পোওতা গ্রামের জহির উদ্দিনের ছেলে ফেরদৌস আলী (৫৬), নসরতপুর কলেজ গেটের আব্দুল কুদ্দুসের ছেলে মামুন সরকার (৩৫), ইন্দইলের আব্বাস আলীর ছেলে এনামুল হক (৫৮) ও নওগাঁ সদর কুমুরিয়ার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। গত সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির সান্তাহার হবিরমোর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র আদমদীঘি, সান্তাহার রানীনগর, তিলকপুর নির্মান সামগ্রী সরবরাহকৃত ব্যবসায়ী “বিসমিল্লাহিরা রহমানির রহিম” সমবায় সমিতি লিমিেিডট নামের একটি সংগঠন খুলে দীর্ঘদিন যাবত বালুবোঝাই ট্রাক আটকিয়ে জোড়পূর্বক চাঁদা আদায় করে আসছিল। গত ৩০ আগষ্ট রোববার বিকেলে হবিরমোরে বগুড়াগামী বালু বোঝাই দুটি ট্রাক পৌঁছিলে ওই সংগঠনের সদস্যরা ট্রাক দুটি আটকিয়ে চালক শিপন হোসেন ও আব্দুল মজিদের নিকট থেকে জোড়পূর্বক চাঁদা আদায় করে। এ সময় ট্রাক চালকরা থানায় অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারি ওই ৮জনকে কৌশলে গ্রেফতার ও তাদের নিকট থেকে অবৈধ রশিদসহ আদায়কৃত চাঁদার ১হাজার ৪০ টাকা উদ্ধার করে। ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code