দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বসন্তের শেষ দিকে দেশব্যাপী শুরু হওয়া তীব্র গরম গ্রীষ্মে এসে আরও বেড়েছে। সারাদিনই সূর্যের তীব্র প্রখরতায় নাজেহাল হচ্ছে জনজীবন। আকাশে নেই মেঘের ছিটেফোঁটা। দেখা নেই বৃষ্টিরও। রবিবার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

আজ এই জেলা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা। যদিও গতকালের তুলনায় আজ তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এই নিয়ে টানা ১৪ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

Manual5 Ad Code

জানা গেছে, এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। নাভিশ্বাস দেখা গেছে মানুষের মধ্যে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভ্যান-রিকশাচালক ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। একটু প্রশান্তির জন্য খেটে খাওয়া মানুষ আশ্রয় নিচ্ছে গাছের নিচে।

Manual1 Ad Code

এদিকে, গত ২ এপ্রিল থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল চুয়াডাঙ্গায়। এরপর থেকে প্রতিদিনই এই জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৪ শতাংশ। সামনের দিনগুলোতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে আরও বেশি গরম অনুভূত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য শহরে মাইকিং করেছে জেলা প্রশাসন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code