তাইওয়ানকে সাড়ে ৩৪ কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: হোয়াইট হাউসের ঘোষণায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম তাইওয়ানে পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে প্রদেয় অস্ত্রের মধ্যে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট অস্ত্র ও নজরদারি সামগ্রী রয়েছে।

Manual1 Ad Code

স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের জন্য ৩৪ কোটি ৫০ লাখ ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

Manual5 Ad Code

স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এক বিবৃতিতে সহায়তা প্যাকেজ ঘোষণা করে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, সামরিক সহায়তা প্যাকেজের আওতায় তাইওয়ানকে নিরাপত্তা সামগ্রী, সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের ঘোষণায় কোন ধরনের অস্ত্র বা সরঞ্জাম তাইওয়ানে পাঠানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে প্রদেয় অস্ত্রের মধ্যে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ছোট অস্ত্র ও নজরদারি সামগ্রী রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানকে শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code