আদালত চত্বরে নানার সঙ্গে যে কথা বললেন পরীমনি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code
নিউজ ডেস্কঃ আলোচিত নায়িকা পরীমনিকে বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হলে এ সময় আদালতে ছুটে আসেন তার নানা শামসুল হক।

এ সময় পরীমনি বিচারককে বলেন, আমার নানা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। তখন বিচারক অনুমতি দেন তার নানার সঙ্গে কথা বলার। দুপুর ১২টা ২৫ মিনিটে পরীমনির নানা কাঠগড়ার বাইরে থেকে তার সঙ্গে কথা বলেন।

Manual3 Ad Code

১২টা ২৭ মিনিটে তাদের কথা শেষ হয়। এ সময় পাশে ছিলেন পরীর দুই খালাতো ভাই। কী কথা হয়েছে জানতে চাইলে পরীর খালাতো ভাই বলেন, পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে।

এর আগে পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৬ আগস্ট সুষ্ঠু তদন্তের জন্য পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।

Manual5 Ad Code

গত ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code