ভারসাম্য আনার চেষ্টা নিউইয়র্ক শহরকে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক অফিস : আকাশচুম্বী ভবনগুলোর অস্বাভাবিক ওজনের কারণে ধীরে ধীরে দেবে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। নতুন এক গবেষণায় এমনটি উঠে এসেছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে থাকায় পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে উপকূলবর্তী এই শহর।

গবেষকদের মতে, শহরটি প্রতিবছর গড়ে ১-২ মিলিমিটার করে দেবে যাচ্ছে। নিউইয়র্ক সিটির কিছু কিছু এলাকা এই হারের দ্বিগুণ নিচের দিকে নেমে যাচ্ছে।

Manual2 Ad Code

গত ১৯৫০ সাল থেকে নিউইয়র্ক সিটির আশপাশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় এখনকার চেয়ে এই শতাব্দীর শেষ দিকে বড় ধরনের বন্যার ক্ষেত্রে পরিস্থিতি আরও বেশি মারাত্মক হতে পারে।

Manual4 Ad Code

আর্থ ফিউচার জার্নাল–এ প্রকাশিত নিবন্ধে গবেষকেরা বলেছেন, ‘নিউইয়র্ক সিটির জলমগ্নতার কারণে শহরটিতে ব্যাপকভাবে কেন্দ্রীভূত ৮৪ লাখ মানুষ বিভিন্ন মাত্রার সমস্যার সম্মুখীন হচ্ছেন।’

গবেষণায় বলা হয়েছে, নিউইয়র্ক সিটি যে ঝুঁকি মোকাবিলা করছে, জলবায়ু পরিবর্তন তীব্র হওয়ায় বিশ্বের আরও অনেক উপকূলীয় শহর একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে।

গবেষকেরা বলছেন, ভূগঠনগত ও মনুষ্যসৃষ্ট উভয় কারণে ভূস্তর দেবে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান ঘূর্ণিঝড়ের তীব্রতা উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সমস্যা ত্বরান্বিত করার আভাসই দিচ্ছে।

Manual6 Ad Code

প্রধান গবেষক মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের ভূপদার্থবিদ টম পারসনস বলেন, ‘এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে এটি চলমান প্রক্রিয়া, যা বন্যা থেকে জলমগ্ন হওয়ার ঝুঁকি বাড়ায়।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code