শেয়ার বাজারে দরপতন হলেও বেড়েছে মূলধন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: দেশের শেয়ার বাজারে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হয়েছে গত মঙ্গলবার। শুরুর দিন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ হাজার ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১ হাজার বন্ডের লেনদেন হয়েছে। এসব বন্ডের লেনদেন করেছে সিটি ব্রোকারেজ ও লঙ্কাবাংলা সিকিউরিটিজ। এর মাধ্যমে শেয়ার বাজারে বন্ডের লেনদেনের ইতিহাসে নাম লেখায় এই দুই ব্রোকারেজ হাউজ।
সরকারি ছুটির কারণে গত রবিবার (৯ অক্টোবর) লেনদেন বন্ধ থাকায় বিদায়ী (১০-১৩ অক্টোবর) সপ্তাহে পুঁজিবাজারে মোট চার কর্মদিবস লেনদেন হয়েছে। এ চার দিনের মধ্যে সপ্তাহের প্রথম কর্মদিবস দরপতনের মাধ্যমে লেনদেন হয়েছে। এরপরের দুই দিন সূচক বেড়েছে। তবে তারপর দিন কর্মদিবসে সূচক পতনের মাধ্যমে লেনদেন হয়েছে। অর্থাৎ চার দিনের মধ্যে দুই দিন সূচক বেড়েছে, আর দুই দিন কমেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code