রিপাবলিকান শিবিরে সর্বোচ্চ দাতা মাস্ক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual6 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের জন্য প্রায় সাড়ে সাত কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। প্রকাশিত রাষ্ট্রীয় নথিপত্রে দেখা যায়, গত তিন মাসে ট্রাম্পপন্থী ‘ব্যয় গোষ্ঠীকে’ (স্পেন্ডিং গ্রুপ) এই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

দেশটির নির্বাচন কমিশনের দেওয়া তথ্য থেকে দেখা গেছে, জুলাই-সেপ্টেম্বর মাসে ‘আমেরিকা পিএসি’ প্রায় সাত কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করেছে।

Manual4 Ad Code

এই প্রতিষ্ঠানটি ট্রাম্পের প্রচারণায় সমর্থনের জন্য কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মিলে গঠন করেছেন ইলন মাস্ক। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে ভোটারদের নিজেদের দিকে টানতে কাজ করে থাকে আমেরিকা পিএসি।

ট্রাম্পপন্থী অন্য যেকোনও সুপার পিএসি (পলিটিক্যাল অ্যাকশন কমিটি) থেকে বহুগুণ বেশি অনুদান দিয়েছে আমেরিকা পিএসি। ফলে, মার্কিন নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রভাবক ও ট্রাম্পের মিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন টেসলা ও স্পেস এক্সের মালিক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code