নিউইয়র্কের সব স্কুল খুলছে ৭ সেপ্টেম্বর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আর মাত্র কয়েক দিন পরই নিউইয়র্কের স্কুলগুলো খুলছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার কথা থাকলেও ওই দিন শনিবার হওয়ায় স্কুল বন্ধ। ৬ সেপ্টেম্বরও বন্ধ। তাই ৭ সেপ্টেম্বর সোমবার থেকে নিউইয়র্কের স্কুলগুলো খুলবে। তবে ৭ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে, নাকি ১০ সেপ্টেম্বর থেকে, তা এখনো ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ১০ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হতে পারে। স্কুল খোলার পর তিন দিন ইনপারসন ক্লাস হবে আর দুই দিন রিমোট লার্নিং দিয়েই স্কুল রিওপেনিংয়ের প্ল্যান রয়েছে। স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো ও সিটি মেয়র বিল ডি ব্লাজিও এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর রিচার্ড এ কারানজা জানিয়েছেন, স্কুল খোলার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব স্কুল এবং নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ই- মেইল বার্তা পাঠিয়ে স্কুল খোলার বিষয়ে সব ধরনের তথ্য জানানো হচ্ছে। পাশাপাশি তাদের ওয়েবসাইটেও সব ধরনের তথ্য আপডেট করা হচ্ছে।
স্কুল খোলার লক্ষ্যে ডিপার্টমেন্ট অব এডুকেশনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন বন্ধ থাকায় স্কুল শুরু হওয়ার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে সোশ্যাল ডিসটেন্সিং মেনটেইন করা, মাস্ক ব্যবহার করা, সব শিক্ষার্থীর স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। ক্যাফেটেরিয়ায় গিয়ে কোনো শিক্ষার্থী লাঞ্চ করবে না, ক্লাসেই তাদের লাঞ্চ সার্ভ করা হবে। এছাড়া সবাই যাতে ছয় ফুট দূরত্ব মেনে স্কুলে প্রবেশ করে ও বের হয় এবং ক্লাসে বসতে পারে, সেটাও নিশ্চিত করার চেষ্টা চলছে।
এদিকে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন স্কুল খোলার প্রস্তুতি নিলেও শিক্ষক সমিতি তাদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে চিন্তিত। তারা ইতিমধ্যে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে, ইনপারসন স্কুল খুলতে হলে কী কী নিয়ম পালন করতে হবে। শিক্ষকেরা এও বলেছেন, বাধ্যতামূলকভাবে প্রতিদিন কোভিড টেস্ট করতে হবে। কর্তৃপক্ষ তাদের দাবিগুলো না মানলে তারা স্কুলে হাজির হবেন না। শিক্ষকেরা এই হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন, শর্ত না মেনে তাদের স্কুলে যেতে বাধ্য করা হলে তারা ধর্মঘটে যাবেন অথবা আদালতের শরণাপন্ন হবেন। যদিও মেয়র ও গভর্নরের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী ও স্টাফদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলা হবে। সেই সাথে স্কুলে সার্টিফায়েড নার্স দেওয়া হবে।
এদিকে অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে ইনপারসন ক্লাসে পাঠাতে চাইছেন না। তাই অনেকেই ব্লেইন্ডিং প্রোগ্রামের সুযোগ নিচ্ছেন না। তারা রিমোট লার্নিং প্রোগ্রাম পছন্দ করেছেন। একাধিক অভিভাবক বলেছেন, তারা ইনপারসন ক্লাসে সন্তানদের পাঠাতে সাহস পাচ্ছেন না। তাই সন্তানদের তারা আপাতত স্কুলে পাঠাবেন না। যদিও রিমোট লার্নিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটছে, তবু অভিভাবকেরা স্কুলে পাঠিয়ে তাদের সন্তানদের জীবনের ঝুঁকি নিতে চাইছেন না। তাদের যুক্তি, যেসব জায়গায় স্কুলে খুলেছে অনেক জায়গায়ই সমস্যা হচ্ছে। সেকেন্ড ওয়েব না এলে সন্তানদের তারা স্কুলে পাঠানোর পক্ষে।
স্কুল বিল্ডিংয়ে ঢুকতে করোনা নেগেটিভ বা অ্যান্টিবডি পজিটিভ প্রমাণ লাগবে : জাতীয় পর্যায়ের দ্বিতীয় বৃহত্তম স্কুল সিস্টেম লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এবং তৃতীয় বৃহত্তম শিকাগো পাবলিক স্কুল চলতি বছরের শিক্ষা বর্ষ শুরু করবে পুরোপুরি ভার্চুয়াল। ১১ লক্ষাধিক শিক্ষার্থীকে পাঠদানে নিয়োজিত জাতীয় পর্যায়ের সর্ববৃহৎ নিউ ইয়র্ক পাবলিক স্কুল সিস্টেম চলতি শিক্ষা বর্ষ শুরু করবে শ্রেণীকক্ষ পাঠদানের মাধ্যমে। তবে করোনা সংক্রমণ প্রতিহতের লক্ষে ২ লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তার প্রতিনিধিত্বকারী ইউনাইটেড ফেডারেশন অব টীচার্স ( ইউএফটি) স্কুল সেইফটী রিওপেনিং প্ল্যান প্রণয়ন করেছে। উক্ত পরিকল্পনার অংশ হিসেবে প্রাপ্ত বয়স্ক এবং শিশু-কিশোরদের স্কুল ভবনে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ কিংবা অ্যান্টিবডি পজিটিভ প্রমাণপত্রকে বাধ্যতামূলক বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট মিশেল মালগ্রু। মালগ্রু এক সংবাদ সম্মেলনে বলেন, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক এবং অভিভাবকদের কোভিড-১৯ নেগেটিভ কিংবা অ্যান্টিবডি পরীক্ষার পজিটিভ ফলাফল দেখাতে হবে এবং উভয়ই গ্রহণযোগ্য বিবেচিত হবে।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মালগ্রু বলেন, যাদের পজিটিভ অ্যান্টিবডি ফলাফল নেই তাদের ক্ষেত্রে বিদ্যালয় খোলার ১০ দিনের মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় অংশ নেয়া এবং স্কুল ভবনে ঢোকার আগেই নেগেটিভ ফলাফল প্রদর্শন বাধ্যতামূলক। ইউনাইটেড ফেডারেশন অব টীচার্সের পরিকল্পনার আওতায় উক্ত প্রমাণপত্র ২ মাসের জন্য কার্যকর থাকবে। মোদ্দাকথা, করোনা নেগেটিভ কিংবা অ্যান্টিবডি পজিটিভ প্রমাণপত্র থাকা শ্রেণীকক্ষ পাঠদানে অংশগ্রহণ এবং বিদ্যালয় ভবনে প্রবেশ করা যাবেনা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code