বাইডেনের সঙ্গে বিরোধ ঘোচাতে চান মাখোঁ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
Manual3 Ad Code

গত মাসে ফোনালাপের পর এবার এ সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন ও মাখোঁ। জি-২০ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁদের।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক সম্মেলনে যোগ দিতে স্লোভেনিয়ায় যান মাখোঁ। এদিন স্লোভেনিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাইডেনের সঙ্গে আসন্ন বৈঠকের ব্যাপারে মাখোঁ বলেন, ‘জি-২০ সম্মেলনের সময় আমরা বৈঠক করব। আমি মনে করি, কীভাবে সম্পর্ক পুনঃস্থাপন করতে পারি, সেটি বোঝার সঠিক সময় এটি।’

মাখোঁ আরও বলেন, ‘মিত্রদের নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মূল্যায়নের সুযোগ রয়েছে।’

এর আগে মঙ্গলবার সকালে প্যারিসে মাখোঁ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। এএফপির খবরে বলা হয়, ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার নিয়ে ফ্রান্সের উদ্যোগের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফরাসি প্রেসিডেন্টকে বলেছেন, ওয়াশিংটন ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তার উদ্যোগগুলোকে সমর্থন দেয়। তবে সেটা যেন ন্যাটো জোটের ক্ষতিসাধন না করে, তা নিশ্চিত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code