ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসায় রাজধানীতে বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে ডেল্টা হাসপাতালে ফুসফুস ক্যানসারের আধুনিক চিকিৎসার ওপর একটি বৈজ্ঞানিক সভা হয়েছে। দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা লিমিটেডের সহযোগিতায় গতকাল সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেল্টা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক সায়েদ মুকাররম আলী, হাসপাতালের পরিচালক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল করিম এবং ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রধান অধ্যাপক কাজী মনজুর কাদের।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক কাজী মনজুর কাদের ফুসফুস ক্যানসার চিকিৎসার নতুন গাইডলাইন অনুযায়ী রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তারা বিশেষজ্ঞ মতামত তুলে ধরার মাধ্যমে নতুন ক্যানসার বিশেষজ্ঞদের অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চিকিৎসক সোনিয়া বেগম। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code