নওগাঁয় ছাত্রদের মেস ভাড়া মৌকুফ বিষয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা প্রশাসনের সাথে শহরের অর্ধশতাধিক মেস মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), ছাত্রদের পক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী ও সাধারণ সম্পাদক আমানুজ্জান শিউল ও কয়েকজন মেস মালিকরা বক্তব্য রাখেন।
সভায় প্রত্যেক মেস মালিক তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে মাসের ভাড়া যাদের দেওয়ার সামর্থ্য নাই তাদের মেস ভাড়া মৌকুফ করে দিবেন যাদের সামর্থ্য আছেন তারা ভাড়া দিবেন এই সিদ্ধান্তের সাথে সবাই একমত পোষণ করেন। এছাড়াও যাদের সামর্থ্য নাই প্রয়োজন হলেও তারা স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে ছাড়পত্র নিয়ে এনে মালিক বরাবর দিবেন।
এবং মেস মালিকদের নেতৃত্বে ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয় যারা সাধারণ শিক্ষার্থী এবং মালিকদের পক্ষে সমন্বয় করে কথা বলবে এবং জেলা প্রশাসক বরাবর বিষয়গুলো উপস্থাপন করবেন বলে সভায় সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।