নওগাঁ উদ্ধারকৃত কষ্টি পাথর মূর্তি প্রতœতাত্বিক জাদুঘরে হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago
????????????????????????????????????

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় বিজিবি-১৬’র উদ্ধারকৃত ১১টি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি প্রতœতাত্বিক জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকেলে সীমান্ত পাবলিক স্কুলে প্রধান অতিথি হিসাবে এগুলো হস্তান্তর করেন রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ বিপিএম জি।
বদলগাছী উপজেলায় ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রতœতাত্বিক জাদুঘরে সংরক্ষণে জন্য রাজশাহী প্রতœতাত্বিক বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা কাছে হস্তান্তর করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি-১৬’র (নওগাঁ) অধিনায়ক লেঃ কর্ণেল এ,কে,এম আরিফুল ইসলাম পিএসসি, উপঅধিনায়ক এটিএম আহসান হাবীব, রাজশাহী প্রতœতাত্বিক বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানাসহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় লঃ কর্ণেল এ,কে,এম আরিফুল ইসলাম জানান, কিছু চোরাকারবারি তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য দেশের এ ধরনের দূর্লভ কষ্টি পাথর ও প্রতœতাত্বিক মান সম্পন্ন মূর্তিগুলো পার্শ্ববর্তী দেশে পাচার করে থাকে। এ ধরনের দূর্লভ পাচার রোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি-১৬’র (নওগাঁ) টাস্কফোর্স ও বিশেষ অভিযান পরিচালনা করে ২০১৯ ও ২০ সালে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। মূর্তিগুলোর ওজন ২৭০ কেজি। যার আনুমানিক মূল্যে ২ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code