রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে শিক্ষা উপকরণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

টি. এম কামরুজ্জামান লাবু, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের রায়গঞ্জে ১ নং ধামাইনগর ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কিশোরীদের প্রশিক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান, দুঃস্থ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, কিশোরী মেয়েদের স্যানিটারি ন্যাপকিন, কমিউনিটি ক্লিনিকে নেবুলাইজার মেশিন ও অক্সিজেন সিলিন্ডার, হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের স্থানীয় সরকারের উপ পরিচালক ও উপ সচিব রায়হানা ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান, ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শালিয়া গাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব তালুকদার, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল প্রমুখ। এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসূল হাসান সুমনের নিজস্ব অর্থায়নে পরিষদ চত্বরের সম্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি স্থাপন করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র ইউনিয়নের সচিব ওমর ফারুক তালুকদার ও ইউপি সদস্য মুকুল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code