মান্দায় ফেনসিডিলসহ আটক ১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মান্দা (নওগাঁ) ঃ
নওগাঁর মান্দায় ৮০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। আটক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রোববার সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাটের অদুরে পঞ্চমীতলা এলাকা থেকে তাকে আটকসহ ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন জানান, মাদক ব্যবসায়ি রবিউল একটি মোটরসাইকেলে নিজ এলাকা থেকে ফেনসিডিল নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। ঘটনার দিন সকালে সতিহাটের অদূরে সে সড়ক দুর্ঘটনার শিকার হয়। চিকিৎসার জন্য নেয়ার পথে তার শরীর থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে রবিউলের ব্যবহৃত মোটরসাইকেল থেকে আরও ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঘটনায় আটক মাদক ব্যবসায়ি রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code