তানোরে দায়িত্ব নিলেন নৌকার মেয়র ইমরুল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

সাইদ সাজু, তানোর থেকে :

রাজশাহীর তানোর পৌরসভার নবনির্বাচিত নৌকার মেয়র ইমরুল হক দায়িত্ব নিয়েছেন। তানোর পৌর সভা প্রতিষ্ঠার (২৫ বছর পর) প্রথম বারের মত আ’লীগ মনোনিত প্রার্থী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় পৌরসভা ও অনুষ্ঠান স্থল (অডিটরিয়াম) ফুলে ফুলে সাজিয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহন করেন।

Manual3 Ad Code

সোমবার বিকালে তানোর উপজেলা পরিষদ অডিটরিয়ামে তানোর পৌর সভার আয়োজনে দাািয়ত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ সভাপতি ও মুন্ডমালা পৌর সভার সাবেক মেয়র গোলাম রাব্বানী।

Manual7 Ad Code

তানোর পৌরসভার নবনির্বাচিত ইমরুল হকের সভাপতিত্বে ও তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রপ্ত সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠাণে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কাঁকনহাট পৌর সভার মেয়র একে এম আতাউর রহমান, মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান।

তানোর পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও তানোর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, তালন্দ ললিত মোহন ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজ, তানোর উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল আজিজ, তানোর উপজেলা আ’লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হোসেন, তানোর উপজেলা যুবলীগ ও কৃষকলীগ সাবেক সভাপতি শরিফুল ইসলাম, তানোর উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ প্রমুখ।

এসময় তানোর পৌর সভার বিদায়ী ও নবনির্বাচিত কাউন্সিলরগনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও তানোর উপজেলা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড ও পৌর আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মি সমর্থকসহ বিভিন্ন শ্রেনী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ বিদায়ী কাউন্সিলর ও নবনির্বাচিত কাউন্সিলরদের ফুল ও কেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

Manual3 Ad Code

পরে পৌর কার্যালয়ে গিয়ে নবনির্বাচিত মেয়র ইমরুর হককে দায়িত্ব গ্রহন ও হস্তান্তর পত্রে বিদায়ী মেয়রের স্বাক্ষর করা পত্রে স্বাক্ষর নিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন পৌর সভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব জাহাঙ্গীর আলম। এর আগে তানোর উপজেলা আ’লীগ সভাপতি গোলাম রাব্বানী, তানোর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও তানোর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার নবনির্বাচিত মেয়র ইমরুল হককে মেয়রের চেয়ারে বসিয়ে দেন।

Manual8 Ad Code

তবে, অনুষ্ঠানের ব্যানারে সভাপতিত্ব হিসেবে বিদায়ী মেয়র মিজানুর রহমানের নাম এবং প্রধান অতিথি হিসেবে (নবাগত) তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনানের নাম লিখা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code