নওগাঁর ধামইরহাটে ভিজিএফ এর চাল উদ্ধার : আটক ১

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
আবু ইউসুফ (নওগাঁ ) :
নওগাঁর ধামইরহাটে খাদ্য বান্ধব কর্মসূচির চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে ফারুক হোসেন ভাদু নামে এক ব্যবসায়ীর কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে উপজেলার বিহারীগর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীন মিয়া।
কারাদন্ডাদেশ প্রাপ্ত ওই ব্যবসায়ী উপজেলার বিহারীনগর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত খাদ্য বান্ধব কর্মসূচি’র
(ভিজিডি) চাল অবৈধভাবে ক্রয় করেন ওই ব্যবসায়ী এবং বাড়িতে মজুদ করে রাখেন। এমন অভিযোগ গ্রামবাসীর পক্ষে উপজেলা প্রশাসনের নিকট করা হয়। অভিযোগের প্রেক্ষিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ৬ বস্তা চাল পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্ত ওই ব্যবসায়ীর সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান প্রমুখ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীন মিয়া বলেন, জব্দকৃত চালগুলো উপকারভোগীদের মাঝে বিতরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code