বদলগাছীতে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বদলগাছী (নওগাঁ):
নওগাঁর বদলগাছীতে ঢাকাস্থ নওগাঁ জেলা মিডিয়া ফোরামের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় নওগাঁর বদলগাছী উপজেলা কমিউনিটি সেন্টারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আমরা করি অঙ্গীকার, মাদকমুক্ত নওগাঁর’ এই স্লোগানে আলোচনা সভা শেষে একটি র‌্যালি উপজেলার কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়।
নওগাঁ মিডিয়া ফোরামের সভাপতি রবিউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসানের সার্বিক নির্দেশনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদলগাছী তথা নওগাঁর কৃতিসস্তান সিআইডির অর্গানাইজড ক্রাইম প্রধান ডিআইজি ইমতিয়াজ আহমেদ, পিপিএম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, বিপিএম।
আরও উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির, মহাদেবপুর ও বদলগাছীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম ও বদলগাছী থানার অফিসার ইনর্চাজ চৌধুরী জোবায়ের আহাম্মদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা মিডিয়া ফোরামের সহ যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code