লালপুরে বিএনপি’র খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
লালপুর (নাটোর) :
করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে  নাটোর জেলা বিএনপির আহ্বায়ক  কমিটির সম্মানিত সদস্য ও প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সহধর্মীনি অধ্যক্ষ (অব:) কামরুন্নাহার শিরিন এর নিজস্ব অর্থায়নে লালপুরের ২নং ঈশ্বরদী ইউনিয়নে সাময়িক কর্মহারা অসহায়  দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার সন্ধায়  এসব খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ২ নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রফিকুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,সম্মানিত সদস্য  দুলাল উদ্দিন, বেলাল উদ্দিন, রায়হান কবির সুইট প্রমূখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code