আটঘরিয়া জেলা পরিষদের ত্রাণ সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

আটঘরিয়া, (পাবনা)

পাবনার আটঘরিয়ায় জেলা পরিষদের আয়োজনে ২৩০জন অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্্রী বিতরন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্্রী বিতরণ করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রেজাউর রহিম লাল।

Manual3 Ad Code

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত খাদ্য সামগ্্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও আটঘরিয়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম পলাশ, উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, সার্ভেয়ার রিয়াজুল ইসলাম প্রমূখ।

Manual6 Ad Code

এসময় চেয়ারম্যান রেজাউর রহিম লাল বলেন, করোনা ভাইরাস সংক্রমণে ঘরবন্দি হওয়া ৩শ ২০জন অসহায় মানুষের মাঝে বিনামূলে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ সারা দেশে মতো আটঘরিয়ার মানুষ কাজ না করে ঘরে বসে আছে, কিন্তু ঘরে বসে এই অসহায় মানুষ চাল পৌছে দিচ্ছি। তাই জেলা পরিষদের উদ্যোগে আটঘরিয়া উপজেলার অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code