

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় জনশুমারি ও গৃহগণনা ২০২১ বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জনকল্যাণে সঠিক ও সময়োচিত পরিসংখ্যান শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নওগাঁ জেলা পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
এসময় অন্যান্যর মধ্যে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান দপ্তরের যুগ্ন-পরিচালক এস.এম আনিসুজ্জামান, নওগাঁ জেলা পরিসংখ্যান দপ্তরের উপ-পরিচালক শাহ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।