পল্লী বিদ্যুতের “দূর্যোগ আলোর গেরিলা” কর্মসূচির উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মাসুদ রানা ঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে একযোগে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শুরু হয়েছে“দূর্যোগ আলোর গেরিলা কর্মসূচি।

Manual1 Ad Code

বৈশ্বিক মহামারি হিসেবে আর্বিভূত কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ গ্রীষ্মের তাপদাহ, মাহে রমজান এবং কাল বৈশাখী ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটি দ্রুত সময়ের মধ্যে সমাধানের জন্য “সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল” মূলমন্ত্র ও দেশ প্রেমে উজ্জীবিত হয়ে গত ১৮ এপ্রিল থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উদ্ধোধনী উদ্যোগ “দূর্যোগ আলোর গেরিলা” কর্মসূচির উদ্ধোধন করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন(অব:) এবং একযোগে সকল পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মসূচিটি পরিচালনার জন্য জেনারেল ম্যানেজারগণকে নির্দেশ প্রদান করেছেন।

এ লক্ষ্যে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আটঘরিয়া জোনাল অফিসের সহকারি জেনারেল (ওএন্ডএম) মো: আবুল কাশেম জানান, আটঘরিয়া জোনাল অফিসসহ এর আওতাধীন একটি এরিয়া অফিস ও একটি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে আটঘরিয়া উপজেলা ও পাবনা সদর উপজেলার (আংশিক) সর্ব মোট ৬২,৬৭৬ জন গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করনের জন্য ৬টি আলোর গেরিলা টিম গঠন করা হয়েছে।

Manual1 Ad Code

এতে অফিসের কর্মকর্তা/কর্মচারিগণ বৈশিক মহামারি, রমজান মাস ও কাল বৈশাখী সময় করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিবর্গের চিকিৎসা সেবা প্রদান, আইসোলেশন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিবর্গের অবস্থান আরামদায়ক করতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত সেচ কার্যক্রম নির্বিঘেœ পরিচালনা করতে শিক্ষার্থীদের লেখাপড়া এবং গ্রীষ্মের এ দিনে রোজাদারদের সিয়াম সাধনা আরামদায়ক করতে “দূর্যোগ আলোর গেরিলা” কর্মসূচির আলার গেরিলা টিমের মাধ্যম্যে গ্রাহক সেবা প্রদান করছে।

করোনা ভাইরাসের দূর্যোগ কালীন সময়ে আটঘরিয়া জোনাল অফিস এর “দূর্যোগ আলোর গেরিলা” টিম নিরবচ্ছিন্ন বিদ্যুৎূ সরবরাহে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code