আদমদীঘি সড়কে ধান চারা লাগিয়ে প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আদমদীঘি (বগুড়া) :

Manual8 Ad Code

বগুড়ার আদমদীঘির বিনাহালী কাঁচা সড়ক পাকাকরণ না হওয়ায় ও বর্ষা মৌসুমে কাদাপানিতে সয়লাব হয়ে চলাচলে দুর্ভোগের শিকার গ্রামের বেশ কিছু মানুষ সড়কে ধানের চারা রোপন বা লাগিয়ে করে অভিনব প্রদিবাদ জানিয়েছেন। গতকাল ১৫ জুলাই বুধবার সকালে এই প্রতিবাদ জানান তারা।
আদমদীঘির বিনাহালী গ্রামের প্রায় আড়াই হাজার লোকের বাস। এখানে একটি গুচ্ছগ্রাম একটি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা রয়েছে। গ্রামে দক্ষিন পাশের কাঁচা সড়কটি দীর্ঘদিনের পুরাতন। মাঝে মধ্যে মাটি কেটে সংস্কার করা হলেও পাকাকরণের কোন উদ্যোগ গ্রহন করেন না কেই। ফলে খরা মৌসুমে ধুলাবালি আর বর্ষা মৌসুমে কাদা পানিতে সয়লাব হয়ে পড়ায় স্কুল কলেজ ও গ্রামবাসিদের যাতায়াত মারাত্বক দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। গ্রামবাসি জরুরি ভিক্তিতে এই কাঁচা সড়কটি পাকা করণের দাবীতে সড়কের কাদা পানিতে ধানের চারা রোপন করে এই অভিনব প্রতিবাদ জানান ভুক্তভোগিরা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code