

চারঘাট (রাজশাহী) :
রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন কর্তৃক পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ওএমএস চালের নতুন নামের তালিকা বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাচাই করলেন ইউএনও সৈয়দা সামিরা। মঙ্গলবার সকালে পৌরসভার চারঘাট সদর, মিঞাপুর, মোক্তারপুর, মেরামতপুর, পিরোজপুর, থানাপাড়াসহ ৯ টি ওয়ার্ডে কাউন্সিলরদের দেয়া ১০ টাকা কেজি ১ হাজার ৮শত কার্ডধারী নতুন নামের তালিকা যাচাই-বাচাই করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলমাস উদ-বিল হক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন মতি, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল ওহাব, মহিলা সংরক্ষিত কাউন্সিলর শেফালী বেগম, উপজেলা প্রকৌশলী অফিসের কার্যনির্বাহী ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।
ইউএনও সৈয়দা সামিরা জানান, ওএমএস চাল ১০ টাকা কেজি কার্ডধারী নামের তালিকা যাচাই-বাচাই করে পূর্ণাঙ্গ নামের তালিকা তৈরি করছি। এই কার্ডধারীরা ১০ টাকা কেজি প্রতি সপ্তাহে ৫ কেজি চাল পাবে। সরকারের নির্দেশনা মোতাবেক কাউন্সিলরদের নামের তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে যাচাই-বাচাই করে প্রকৃত হতদরিদ্র ও অসহায় কর্মহীন পরিবার খুজে বের করছি যাতে তারা যেন এই চাল বিতরণের আওতায় আসে।