বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধার কবর স্থানান্তর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

বগুড়া প্রতিনিধি:
ঢাকা-বগুড়া মহাসড়ক ফোরলেনের কাজ শুরু হওয়ায় এবং মুক্তিযোদ্ধার কবরটি রাস্তার মধ্যে পড়ায় তা স্থানান্তরের প্রয়োজন হয়। এতে শেরপুরের মির্জাপুর বাজারকেন্দ্রীয় কবরস্থান থেকে বীর মুক্তিযোদ্ধা মরহুম এস এম আমির হোসেনের কবর গত ২০ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানান্তর করা হয়।
জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কটি ফোর লেন হওয়ার কারণে এ কবর টি পরিবারিক ভাবে স্থানাস্তর করার কথা শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পেরে গত বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে কবরটি পরিদর্শন করেন। পরে ২০ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় কবরটি উত্তোলন করে ওই কবরস্থানের পূর্ব পাশে পুনরায় দাফন করা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী মন্টু, মরহুমের সন্তান এস এম আমিনুল মোমিন, মরহুমের ভাই নুরুল ইসলাম, রকেট, মো. সায়দার হোসেন প্রমূখ।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, মির্জাপুর ইউনিয়নের কবরস্থানটি মহাসড়কের সাথে লাগানো। মহাসড়কটি প্রশস্ত হওয়ার করণে কবরটি মহাসড়কের সিমানার মধ্যে পরে যায়। সেখানে একজন বীর মুক্তিযোদ্ধা মরহুম এসএম আমির হোসেনের কবরও ছিল। মুক্তিযোদ্ধার পরিবারের সহযোগিতায় কবরটি চিহ্নিত করে লাশ উত্তোলন করে অন্য জায়গায় কবর দেয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রশাসন কবরটি সংরক্ষণ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code