রায়গঞ্জের শিক্ষার্থীরা মাদক, বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও ইভটিজিংকে লালকার্ড দেখালো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিক্ষার্থীরা মাদক, বাল্যবিয়ে, জঙ্গীবাদ ও ইভটিজিংকে লালকার্ড প্রদর্শন করেছে। সেই সাথে এসব থেকে মুক্ত থাকার শপখ গ্রহণ করেছে তারা। গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের শালিয়াগাড়ি উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ প্রতিরোধে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল করিম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল। বক্তব্য দেন উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসিবুল কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার এ. এস. আই আবদুল বারেক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদকসহ সকল অশুভকে লালকার্ড প্রদর্শন করে এবং এসব থেকে মুক্ত থাকার শপথ নেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code