কালবৈশাখী ঝড়ে আমের ব্যপক ক্ষতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সাপাহার (নওগাঁ) :
হঠাৎ করে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তান্ডবে নওগাঁর সাপাহারে আমচাষীদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার বেলা দেড় টা হতে আড়াইটা পর্যন্ত প্রায় ঘন্টাকালব্যাপী ঝড়ের তান্ডবে বেশ কিছু গাছের ডালপালা ভেঙ্গে ও গাছের আম ঝরে পড়ে অপুরনিয় ক্ষতি হয়েছে।
ঝড়ের তান্ডপে আম ঝরা আমচাষী উপজেলা সদরের সাংবাদিক তছলিম উদ্দীন এর সাথে কথা হলে তিনি জানান যে তার প্রায় ৭হেক্টোর আমবাগানের ২০শতাংশ আম ঝরে গেছে, এছাড়া তার লিচু বাগানের ৭/৮টি লিচুর গাছ ভেঙ্গে প্রায় লক্ষাধিক পিচ লিচু বিনষ্ট হয়েছে। এছাড়া পিছলডাঙ্গা গ্রামের আমচাষী ইউপি সদস্য দেলোয়ার হোসেন, মুমিনুল হক জানান তাদের বাগানেও অসংখ্য আম ঝরে ব্যাপক ক্ষতি হয়েছে তবে আ¤্রপলী আমের গাছগুলি আকারে ছোট হওয়ায় গাছের তেমন কোন ক্ষতি হয়নি কিন্ত কোন কোন এলাকায় বড় বড় আমগাছের অনেক ডালপালা ভেঙ্গে আমের ক্ষতি হয়েছে। বৈশ্বিক করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত আমচাষীরা তাদের বাগানের আম নিয়ে আতঙ্কিত থাকার পর আবারো প্রাকৃতিক দুর্যোগে আমের ক্ষতি যেন মরার উপর খাঁড়ার ঘায়ে পরিণত হয়েছে। এবিষয়ে উপজেলা কৃষি অফিস এর সাথে যোগাযোগ করা হলে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষ কর্মকর্তা মো: আতাউর রহমান সেলিম জানান যে সাপাহার উপজেলায় প্রায় সাড়ে ৮হাজার হেক্টোর জমিতে আমারে বাগান রয়েছে প্রতি হেক্টোরে ১৫ মে:টন আমের উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করা করা হয়েছে। তবে সারা উপজেলায় গড়ে ৫শতাংশ আম ঝরে পড়েছে বলে তারা তাদের জরিপে প্রকাশ করেছে। বর্তমানে উপজেলার আমচাষীরা করোনা ভাইরাস সহ ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির সংঙ্কায় সঙ্কিত অবস্থার মধ্যে রয়েছে। তবে সৃষ্টিকর্তা করোনা ভাইরাস তুলে নিয়ে আমচাষীদের দিকে মুক ফিরে তাবেন বলে তাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code