

চারঘাট প্রতিনিধি
চারঘাটে মাঠ পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসার লৎফুন-নাহারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার প্রায় ৭ শত ৩০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকালাই উৎপাদন লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাহিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এস এম শামীম আহম্মেদসহ কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।