বদলগাছী রেজিলিয়েন্স প্রকল্পের সদস্যদের ত্রাণ বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

বদলগাছী (নওগাঁ) :
নওগাঁর বদলগাছীতে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দূর্যোগে ক্ষতিগ্রস্থ রেজিলিয়েন্স প্রকল্পের ১২৩৫ জন সদস্যদের মাঝে জরুরী খাদ্য সহায়তা হিসাবে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আশ্রয়-রেজিলিয়েন্স প্রজেক্ট বদলগাছী ইউনিটের আয়োজনে ও বি এম জেড ও নেট্জ বাংলাদেশের অর্থায়নে বদলগাছী ও নওগাঁ সদর উপজেলার ৬টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দূর্যোগ ক্ষতিগ্রস্ত প্রকল্পের সদস্যদের মাঝে খাদ্য/ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণ কৃত ইউনিয়ন গুলোর মধ্যে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নে ৬৩ জন, তিলকপুর ইউনিয়নে ১৯৬ জন, বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে ৩৫৩ জন, বিলাশবাড়ী ইউনিয়নে ৩৮৫ জন, বালুভরা ইউনিয়নে ৮৯ জন ও বদলগাছী সদর ইউনিয়নে ১৪৯ জনসহ মোট ১২৩৫ জন সদস্য।
উক্ত অনুষ্ঠানে রেজিলিয়েন্স এর প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ জনাব মোঃ শাহেদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খাঁন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হোপনা কিস্কু ডিজিএম আশ্রয়, উপজেলা সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম, আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বদলগাছী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সানজাদ রয়েল সাগর।
আরো উপস্থিত ছিলেন, আশ্রয় এর হিসাব রক্ষক ফজলুল করিম, বদলগাছীর ইউনিট ম্যানেজার আশীষ কুমার রায় ও পতœীতলা উপজেলার ইউনিট ম্যানেজার সুশান্ত কুমার সরদার প্রমূখ।
এ সময় প্রতিটি সদস্যদের মাঝে কাটারী চাল ৫০ কেজি, আলু ১০ কেজি, মসুর ডাল ৪ কেজি, চিনি ২ কেজি, সুজি ২ কেজি, লবন ২ কেজি, সোয়াবিন তেল ২ কেজি, সাবান ৬টি, মাক্্র ৪টি ও ঔষুধ প্যারাসিটামল ১ পাতা, সিভিট ১ পাতা, ওরস্যালাইন ২টি করে প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code