প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, তিন বন্ধু গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

রাজশাহী প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে তিন বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর অভিযুক্ত তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

গ্রেপ্তাররা হলেন- রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)।

Manual8 Ad Code

ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। এর পর ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আরিয়ান শাফী আরিফ। গত ৩০ আগস্ট তারা ভদ্রা এলাকায় দেখা করেন। এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও করে রাখা হয়।

Manual4 Ad Code

র‌্যাব আরও জানায়, ধর্ষণের পর ওই তরুণীকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে, এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যা করা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • তিন বন্ধু গ্রেপ্তার
  • প্রেমের ফাঁদে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code