আন্তর্জাতিক গণমাধ্যমেও বাংলাদেশি রাসেলস ভাইপার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের প্রায় ২৮টি জেলায় বিষধর চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। রাসেলস ভাইপার নিয়ে দেশজুড়ে আতঙ্কের খবর উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেসাপের কামড়ের ঘটনা বেড়ে যাওয়ার খবরের পর দেশটির সব স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালকে অ্যান্টি-ভেনম মজুত করার নির্দেশ দেয়া হয়েছে। বিবিসি বলছে, বাংলাদেশের গ্রামীণ হাসপাতালগুলো থেকে সাপের কামড়ের শিকার রোগীর সংখ্যা বৃদ্ধির তথ্য জানানো হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়ায় পাওয়া যাওয়া রাসেলস ভাইপার সাপের কামড়ের শিকার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে সামাজিক মাধ্যমেও আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে এই রাসেলস ভাইপার। প্রায়শই মানুষের বসতির কাছাকাছি মিলছে এই রাসেলস ভাইপার। এ ছাড়া ফসল কাঁটার সময় কৃষি জমিতেও দেখা মিলছে বিষধর এই সাপের। সাপের কামড়ের শিকার ব্যক্তিদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

Manual3 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code