আক্কেলপুর মাছের পোনা অবমুক্তকরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মাছের পোনা অবমুক্তকরণ এবং জেলেদের বিকল্প আয়বর্ধক উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এর আগে পৌরভবন পরিদর্শন করেন জেলা প্রশাসক।
রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহীউদ্দিন, উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলমসহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে জেলেদের বিকল্প আয়বর্ধক উপকরণ হিসাবে পায়ে চালিত ভ্যান ও মাছের পোনা বহনকারী পাতিল বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code