ভেজাল জুস উৎপাদন, ড্রাগন ফুড সিলগালা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বগুড়ার বিসিক এলাকায় সোমবার বিকালে নকল ও ভেজাল জুস উৎপাদন করায় ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজ সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

Manual8 Ad Code

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় কারখানার মালিককে আটক করা যায়নি। তবে এ সময় দুই লাখ টাকার নকল ও ভেজাল জুস ধ্বংস করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, ড্রাগন ফুড অ্যান্ড বেভারেজের মালিক সেলিম রেজা অনুমোদন ছাড়াই একটি স্বনামধন্য কোম্পানির বোতল ও লোগো ব্যবহার করে জুস উৎপাদন ও বিক্রি করছিলেন। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঁচামাল ধ্বংস করে কোম্পানিটি সিলগালা করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code