বদলগাছীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বদলগাছী (নওগাঁ):
”মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদে হল রুমে নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খাঁন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও কোলা ইউপির ভারপাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code