বদলগাছীতে চাকুরীজীবিরা খাদ্য সহায়তা দিলেন হতদরিদ্রদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বদলগাছী (নওগাঁ) ঃ
নওগাঁর বদলগাছীতে বিলাশবাড়ী ইউনিয়নের উত্তর বলরামপুর সোনারপাড়া নামক গ্রামের এস এম পাইলটসহ কয়েকজন চাকুরীজীবি মিলে করোনা ভাইরাসের কারণে গ্রামের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করলেন। পবিত্র রমজান মাসে খাবার পেয়ে খুশি হলেন ৩০ টি পরিবার। আর ঐ ৩০টি পরিবারের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
প্রত্যেক পরিবারকে ৬ কেজি চাল, এক কেজি মসুর ডাল, আধা কেজি চিনি, আধা কেজি সেমাই, এক কেজি ছোলা, এক কেজি লবণ, একটি সাবান ও এক কেজি সয়াবিন তেল প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন মোকলেছার রহমান, ফজলুর রহমান, হিরণ, কিরণ, আফজাল সোনার, নুরুল ইসলাম ও আব্দুল কাদের সোনার প্রমূখ।

Manual4 Ad Code

এস এম পাইলট হোসেন জানান, করোনা ভাইরাসের কাণে কর্মহীন হয়ে পড়া কনো অসহায় মানুষ যাতে খাবারের জন্য কষ্ট না পায় সেজন্য আমরা গ্রামের কর্মজীবীরা এই উদ্যোগ গ্রহণ করেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কর্মসূচী অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code