আটঘরিয়ায় ব্রীজ নির্মাণ হলেও সংযোগ সড়ক না থাকায় চরম দূর্ভোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আটঘরিয়া (পাবনা) :
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে সুজাপুর কদমতলী হাট রাস্তা রতœাই নদীর উপর দিয়ে ৯৬.২০মিটার পিসি গাডার ব্রীজ নির্মাণ শেষ হয়েছে। কিন্তু ব্রীজটির দুই পাশে সংযোগ সড়ক এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি। সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি ও দূর্ভোগ নিয়ে ব্রীজটি পারপার হচ্ছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ। আটঘরিয়া ও চাটমোহর উপজেলার মানুষের পারাপারের জন্য ব্রীজটি নির্মাণ করা হয়েছে।

Manual6 Ad Code

সরজমিনে ঘুরে দেখা যায়, রতœাই নদীর ওপর নির্মিত ব্রীজটির দুইপাশে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্থানীয় লোকজন। সুজাপুর গ্রামের আরশেদ আলী, রুবেল হোসেন, মতিন, রকিব সহ অনেকেই জানান, ব্রীজটি দিয়ে আশপাশের প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ব্রীজটি নির্মাণ হলেও এর উদ্ধোধন করা হয়নি। নির্মাণ করা হয়নি সংযোগ সড়কও। তাই ঝুঁকি থাকলেও বাধ্য হয়ে তারা চলাচল করছে।

প্রধান শিক্ষক আক্কেল আলী জানান, গ্রামের মানুষ এই ব্রীজ দিয়ে আটঘরিয়া-চাটমোহর উ্পজেলা সহ বিভিন্ন এলাকায় যাতাযাত করে। এই ব্রীজ দিয়ে কদমতলী মহিলা মাদরাসা, ফেলজানা উচ্চ বিদ্যালয় ও সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং এলাকার সাধারন মানুষ ঝুঁকি নিয়ে চলাফেরা করেন। কিন্তু সংযোগ সড়কবিহীন এ ব্রীজের দুই পাশে প্রায় দূর্ঘটনা ঘটে।

করিমন চালক আজিজুল, রতন, হারুন রইচ শামীম জানান, সংযোগ সড়ক না থাকায় মালামাল নিয়ে ব্রীজটিতে উঠতে বিরম্বনায় পড়তে হয় আমাদের। তাই সুজাপুর সহ আশপাশের হাজার হাজার ভূক্তভোগি মানুষের প্রানের দাবি দ্রুত ব্রীজটির সংযোগ সড়ক নিমার্ণ করার জোর দাবি জানান।

Manual1 Ad Code

স্থানীয় সরকার প্রকেীশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, রন্তাই নদীর উপর দিয়ে নির্মিত ব্রীজটির দৈঘ্য ৯৬ দশমিক ২০ মিটার। এতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫লাখ ৬৩ হাজার ১২২ টাকা। তবে শীঘ্রই এই ব্রীজের সংযোগ সড়ক নিমার্ণ করা হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code