নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

তমাল ভৌমিক, নওগাঁ প্রতিনিধি
সারাদেশে লাগাতার ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে নওগাঁ সদর ও সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার সকালে নওগাঁর শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কে এই কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে সাধারন শিক্ষার্থী, ফারিয়া চৌধুরী সমপ্রীতি, তারুন্য ইসলাম, এহসান আহমেদ আকাশ, রামীম ইসলাম, সৈরব আহমেদ সিয়াম, তামীমসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়ন, নির্যাতন বেড়েই চলছে। বিচারহীনতার সংস্কৃতি ও আইনি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতার কারণে নারীরা আজ ঘরে বাইরে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষনকারীরা দেশ ও জাতির শত্রু। তারা দেশের সুনাম ও জাতির সুনাম নষ্ট করছে। তাই ধর্ষনকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার আওতায় এনে সর্বোচ্চ বিচারের দাবি জানান। এছাড়াও ধর্ষনকারীদের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ড আইনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
এদিকে সাপাহারে ‘বিচার চাবো এক সাথে, ধর্ষকদের বিরুদ্ধে, বিবেক এবার ঘোমটা খোলো’ এই স্লোগানে ভয়েস অফ ইয়ুথ সাপাহার নামের এক সামাজিক সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে সাপাহার জিরো পয়েন্টে সংগঠনের সদস্যরা ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন। এতে বক্তব্য রাখেন, হাসিনুজ্জামান হাসিব, অপু রাসেল, বাবর খান, ইমামুল, সংগ্রাম প্রমুখ। এ সময় ভয়েস অফ ইয়ুথ এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code