রায়গঞ্জের চান্দাইকোনায় গন্ধগোকুল অবমুক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
প্রতিনিধিঃ গত ৫ ডিসেম্বর ২০ ইং শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় বিরল প্রজাতির একটি পূর্ণ বয়সের গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। গত ৩ ডিসেম্বর ২০ ইং বৃহস্পতিবার গভীর রাতে চান্দাইকোনা বাজারের হিমু মটরস্ এর গোডাউনে গন্ধগোকুলটি আটকে পড়লে হিমু মটরস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন ফকির উদ্ধার করে স্বযত্নে নিরাপদে খাঁচায় রাখেন, খেতে ও দেন। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কাজে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীনজীবন এর কর্তৃপক্ষকে অবগত করলে স্বাধীনজীবন এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর উপস্থিতিতে প্রত্যেক মানুষের বন্যপ্রাণী সংরক্ষণের দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করে হিমু মটরস্ ও স্বাধীনজীবন এর যৌথ উদ্যোগে গন্ধগোকুলের আবাসস্থল হিমু মটরস্ এর পাশের ঝোপঝাড়ে অবমুক্ত করা হয়। মুক্তির আনন্দে ঔ গন্ধগোকুলটি দৌড়ে চলে যায় তাদের স্বাধীন গন্তব্যে। এ সময় উপস্তিত ছিলেন চান্দাইকোনা হিমু মটরস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন ফকির,সমাজকর্মী আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন,স্বাধীনজীবনের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক নাছিম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code