বদলগাছী সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বদলগাছী (নওগাঁ) :
নওগাঁর বদলগাছীতে আকাশের বৃষ্টির পানি নেমে সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ায় যানবাহন চলাচল বিগ্নিত হয়ে পড়েছে। আর এতেকরে জন দুর্ভোগে চরম আকার ধারন করেছে।
গ্রামবাসীর ভাষ্যে জানা যায়, উপজেলার বিলাশবাড়ী ইউপির বারফালা থেকে পারসোমবাড়ী যাওয়ার সড়কটি ঈদের ১০/১৫ দিন পূর্বে সংস্কার করা হয়েছে। বারফালা গ্রামের মোজাহারুল ইসলাম মাষ্টারের বাড়ীর নিকট সম্প্রতি নির্মিত পানি নিষ্কাশন কালভাটের দুপাশে যেন তেনভাবে মাটি ভরাট করে সড়ক সংস্কার করায় বৃষ্টির পানি নেমে সড়ক ভেঙ্গে গেছে। ঈদের দুএক দিন পূর্বে এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ায় সড়কে এই ভাংগন সৃষ্টি হয়। আর এর ফলে ঈদে ঘড়মুখি মানুষের যাতায়াত ব্যাহত হয়। চরম ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের।
ঐ গ্রামের মোজাহারুল মাস্টার ও শহীদসহ বেশকিছু এলাকাবাসী জানায়, ভাংগা সড়কের পাশ দিয়ে যানবাহন পারাপারের কারণে প্রতিদিন পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। আমরা বিষয়টি ঠিকাদের লোকজনকে অবগত করেছি। জরুরী ভিত্তিতে সড়কটি সংস্কারের দাবী জানায় এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঠিকাদারের সাথে কথা বলেছি আজ-কাল এর মধ্যে লোকজন লাগবে ঐ ভাংগন স্থান সংস্কার করার জন্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code