শান্তিতে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক রাণীনগর কাশিমপুর শাখার উদ্যোগে ৩০ জন সংগ্রমী (ভিক্ষুক) সদস্যদের মাঝে দুই হাজার ছয় শ’ টাকার খাদ্য সামগ্রী যথাক্রমে ৩০কেজি চাল কেজি ডাল কেজি তৈল কেজি আলু কেজি পেঁয়াজ ৪টি সাবান ও নগদ ছয় শ’ টাকাসহ প্রতি জন সদস্যকে দুইবার করে মোট ছয় হাজার চার শ’ টাকা করে শাখা ব্যবস্থাপক দিপংকর সরকারসহ তার সহকর্মীদেও নিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ২০ এপ্রিল থেকে পর্যায়ক্রমে ১৭মে পর্যন্ত দুইবার এই সংগ্রামী সদস্যদেও মাঝে ত্রাণ বিতরণ করা হয়। করোনার এই মহা দুর্যোগে অসহায় কর্মহীন গরীব ও অস্বচ্ছল মানুষগুলো এই খাদ্য সামগ্রী পেয়ে অনেক খুশি। তাদের দাবি স্থানীয় বিত্তবানরা এই বিপদে আমাদেও পাশে দাঁড়ালে আমরা অনেক উপকৃত হবো।