সাঁথিয়ায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীনদের মধ্যে খাবার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাজেদা ফাউন্ডেশন সাঁথিয়া শাখার উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন অসহায় ও দারিদ্র পরিবারের মধ্যে শুকনা খাবার বিতরণ করেছে প্রধান অতিথি হিসেবে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে সাঁথিয়া উপজেলার প্রায় ১২৫ জন কর্মহীন দারিদ্রদের মাঝে বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাউল ও আধা কেজি তেল, আধা কেজি লবন রয়েছে। খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, মহলা ভাইস চেয়ারম্যান সেলমা সলতানা শিলা, সাজেদা ফাউন্ডেশন সাঁথিয়া শাখার এলাকা ব্যবস্থাপক (সূচনা)রঞ্জন কুমার দেবনাথ, শাখা ব্যবস্থাপক আলী হোসেনসহ কর্মীবৃন্দ।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে নিজ গৃহে অবস্থান করানো এ মুহুর্তে আমাদের বড় চ্যালেন্স। অভাবিদের ঘরে খাদ্য পৌঁছে দিতে সরকারে নির্দেশে খাবার বিতরণের কাজ শুরু হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code