পতœীতলা থানার আয়োজনে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি ঃ
নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সারা দেশের ন্যায় নওগাঁর পতœীতলায় সরকারী ভাবে ঔষধ, মুদি দোকান, কাঁচা বাজার সহ জরুরী সেবা খোলা থাকার নিয়ম রেখে অন্যান্য সব কিছু বন্ধ থাকায় থানা পুলিশের আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলার কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে থানা চত্বরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পতœীতলা সার্কেল তরিকুল ইসলামের নেতৃত্বে খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, ডিএসবি ইন্সপেক্টর আবুল কালাম আজাদ, পতœীতলা থানার ওসি-২ তদন্ত মোঃ হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন, সাংবাদিক দিলিপ চৌহানসহ থানার অন্যান্য কর্মকর্তাগন, সূধীজন প্রমূখ।

Manual6 Ad Code

পতœীতলা থানার সকল পুলিশ সদস্যদের ১মাসের রেশনের টাকা দিয়ে উপজেলা সহ পৌরসভার ২২৮টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ৭কেজি চাল, ২কেজি আলু, ১কেজি ডাল, আধা লিটার তেল, আধা কেজি পেঁয়াজ ও সাবান প্রদান করা হয়।

এব্যাপারে পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা কর্মহীন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে পতœীতলা থানার সকল পুলিশ সদস্যদের ১মাসের রেশনের টাকা দিয়ে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এদিকে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকারী ভাবে সারা দেশের ন্যায় পতœীতলায় ঔষধ, মুদি দোকান, কাঁচা বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার নিয়ম রেখে অন্যান্য সব কিছু বন্ধের জন্য উপজেলা প্রশাসনের পাশপাশি পুলিশ প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code