মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারে তালিকায় থাকার প্রতিবাদে অবস্থান কর্মসুচি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

আদমদীঘি (বগুড়া):
মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় প্রকাশিত প্রথম দফার রাজাকার তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলার মুক্তিযুদ্ধের সংগঠক কছিম উদ্দিন আহমেদ, মজিবর রহমান আক্কেলপুরী, ফরেজ উদ্দিন মাস্টার, মজিবর রহমান মাস্টার, তাহের উদ্দিন মাস্টার, ডা. মহসিন আলী মল্লিক, হবিবর রহমান, নজিবর রহমান সরদার, মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর ও মৃত মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম সহ তৎকালিন আওয়ামীলীগের নেতাদের নাম ছাপা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেল গেটে চত্বরে স্বাধীনতা মঞ্চে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে। স্বাধীনতা স্মৃতি মঞ্চ নির্মান কমিটির সভাপতি পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেমের আহবানে এই কর্মসুচির পালন করা হয়। এই কর্মসুচিতে অংশ গ্রহন করেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোরশেদ, স্বাধীনতা স্মৃতি মঞ্চ নির্মান কমিটির সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর, মুক্তিযোদ্ধা আনছার আলী, আব্দুল আলিম, আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা আবু রেজা খান, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম জাহিদুর বারী, জাহিদ আহসান পিয়াল, ফিরোজ মো: কামরুল হাসান, শ্রমিকলীগ নেতা রাশেদুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, ছাত্রলীগ নেতা সজল, তনু প্রমুখ। কর্মসুচির আহবায়ক আবুল কাশেম জানান, চলমান অবস্থান কর্মসুচির অব্যহত থাকবে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এবং বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে স্মারকলিপি প্রদান এবং সন্ধায় থেকে ফের অবস্থান কর্মসুচি পালন হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code