সাংবাদিক আনিছুর রহমানের মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাবের শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
তরুন সাংবাদিক আনিছুর রহমানের অকাল মৃত্যুতে চাটমোহর প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর আলম, চাটমোহর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এসএস হাবিবুর রহমান, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি এমএস আলম বাবলু, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি, সহ-সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজ, কোষাধক্ষ্য, দৈনিক জাগরন প্রতিনিধি মহিদুল ইসলাম খান, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি এসএ জিন্না, দৈনিক আমাদের বড়াল স্টাফ রিপোর্টার আলমগীর করিব, দৈনিক সরজমিন বার্তা প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দৈনিক বাংলার বার্তা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাপ্তাহিক চলনবিল বার্তা প্রতিনিধি এসএ মারুফ।
প্রসঙ্গত, পাবনার চাটমোহর প্রেসক্লাবের সদস্য, হান্ডিয়াল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক চলনবিলের আলো ও চলনবিলের আলো ডটকম এ স্টাফ রিপোর্টার দুই সন্তানের জনক সাংবাদিক আনিছুর রহমান (৩২) সোমবার (১১ মে) সকাল ১০টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। সে হান্ডিয়াল ইউনিয়নের বেজপাটিয়াতা গ্রামের মৃত উসমান আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বড় গুনগাহী রেখে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code