পতœীতলায় প্রায় ৮কোটি টাকা মূল্যের প্রতœতত্ত্ব নির্দশন উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা (নওগাঁ) :
পতœীতলা উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে ২শ বছরের আগের প্রাচীন বেল মেটালের একটি পাত্র উদ্ধার করেছে র‌্যাব।

রোববার দুপুরে ওই এলাকার জনৈক গৌররাম চৌধরি ও মোঃ সোহেল নামে দুই ব্যাক্তির নিকট রক্ষিত ওই পাত্রটি উদ্ধার করে র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ।

Manual8 Ad Code

র‌্যাব কর্মকর্তা মোহাইমেনুর রশিদ জানান, ১৮শতকের আগের সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রতœতত্ত্ব নিদর্শন (বেল মেটাল)টি পুকুর খনণ করার কালে পাওয়া যায়। পরে তাদের নিকট পাত্রটি হেফাজতে রাখে। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে পাত্রটি উদ্ধার করা হয়। তিনি জানান প্রায় তিন কেজি ওজনের ওই পাত্রটির মূল্য প্রায় ৮কোটি টাকা ।

Manual7 Ad Code

এদিকে ওইদিন বিকেলে সোনালী রংয়ের গোলাকৃতির পাত্রসদৃশ প্রতœতত্ত্ব নিদর্শন (বেল মেটাল)টি পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার ও থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তীর উপস্থিতিতে নওগাঁর পাহারপুর বৌদ্ধ বিহার যাদুঘরের কাষ্টডিয়ান ও প্রতœতত্ত্ব বিভাগের নওগাঁ আঞ্চলিক সহকারী পরিচালক মোঃ সাইদ ইনাম তানভিরুল এর নিকট হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code