আত্রাই তিন বেকারীর ১ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ের তিনটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যায় পর্যন্ত উপজেলার ৩টি বেকারীতে অভিযান পরিচালনা করে নাটোর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ অপারেশন দল।
ভ্রাম্যমান আদালতে পরিচালনা করেন আত্রাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মিশু।
জরিমানাকৃত ৩টি বেকারী হলো জাহিদ হাসানের গাঁংচিল, বেনজুর রহমানের নুপুর বেকারী এবং ইমাম হোসেনের ষ্টার বেকারী।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেল নাটোর র‌্যাব ক্যাম্পের (সিপিসি-২) কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে অপারেশন দল আত্রাই উপজেলার গাঁংচিল, নুপুর এবং ষ্টার বেকারীতে অভিযান পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উর্ত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর অপরাধে গঁংচিলের ৫০ হাজার, নুপুরের ৩০ হাজার এবং ষ্টারের ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমান আদালতে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code