এইচআইভি বিস্তার প্রতিরোধে ঈশ্বরদীতে সেনসিটাইজেশন সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ঈশ্বরদী (পাবনা) :
‘ঝুঁকিপূর্ণ পুরুষ ও হিজড়া’ জনগোষ্ঠির এইচআইভি/এইডস প্রতিরোধ কার্যক্রমের আওতায় লাইট হাউস বগুড়া অঞ্চলের ঈশ্বরদী বিভাগের আয়োজনে বুধবার সকালে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউস আইসিডিআরবি’র ব্যবস্থাপনায় ও গ্লোবাল ফান্ডের আর্থিক সহযোগীতায় ও তত্ত্বাবধানে ‘প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভারেনশন সার্ভিসেস ফর কি পপুলেশন ইন বাংলাদেশ নামক প্রকল্প দেশের ১৮টি জেলায় ২৫টি সার্ভিস সেন্টারে এই কার্যক্রম পরিচালিত করছে। পেশাজীবিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সেনসিটাইজেশন সভায় সভাপতিত্ব করেন ইউএইচ ও এফপিও ডাঃ এফ এ সালমা খান। অতিথি ছিলেন এমসিএইচ-এফপি এর মেডিক্রাল অফিসার ডাঃ আব্দুল বাতেন, ইউএইসসি এর মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ রানা ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। বক্তব্য রাখেন সাংবাদিক এস এস ফজলুর রহমান প্রমূখ। সভা সঞ্চালনা করেন লাইট হাউস ঈশ্বরদীর বিভাগয়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code