আদমদীঘি ১০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
এলজিএসপি‘র অর্থায়নে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের শিশুসহ ১০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদুল হক টুলু এই হুইল চেয়ার বিতরণ করেন। এসময় ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম, ইউপি সদস্য শাহজাহান আলী, মহিলা সদস্যা শাহিনা জোয়ারদার, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, সেলিম খান, স্বপন হোসেনসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য : গত ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি-৩ এর বরাদ্দে অত্র ইউপির ৯টি ওয়ার্ডে ১০জন প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code