আক্কেলপুরে ১২’শ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করল হিলফুল ফুজুল ফাউন্ডেশন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট) :
জয়পুরহাটের আক্কেলপুরে হিলফুল ফুজুল ফাউন্ডেশন উপজেলার প্রায় ১২’শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে দু’দিন ব্যাপী বৃত্তি প্রদান করলেন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ইনতেফা পেস্টিসাইট কোম্পানীর স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ আবু দাউদ ইব্রাহিম এর অর্থায়নে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত প্রায় ১২’শত মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ হিসেবে নগদ টাকা, খাতা, কলম ,ব্যাগ এবং একবেলা উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এ উপলক্ষে এক অনুষ্ঠান পালিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম। সম্মানিত অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ, আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিন, গোপিনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক রুহুল আমিন, সংবাদকর্মী সফিউল আলম, মওদুদ আহম্মেদ সহ বিভিন্ন স্তরের সুধীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন আক্কেলপুর ফুটবল একাডেমির স্বত্বাধিকারী ইমদাদুল হক খোকন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code