আটঘরিয়ায় আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত হয়েছে। এদিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা চত্তর থেকে এক র‌্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া ইউএনও মোছাঃ ফূয়ারা খাতুন।

“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অভিবাসি দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে তাবাসুম লিপি, কৃষি কর্মকর্তা রোকসানা কামরুনাহার, যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কৃঞ্চ খরাতী, প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিউলী আহমেদ, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রাণী মন্ডল দারিদ্র বিমোচন কর্মকর্তা আবুল হোসেন প্রমূখ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code